Sunday, June 14, 2026

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

Date:

Share post:

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহের শপথের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শনিবার ভোরে নিজের বাড়ি ভক্তপুরের গুন্ডুর থেকে গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Nepal’s former Prime Minister KP Sharma Oli has been arrested)। পাশাপাশি সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও গ্রেফতার হয়েছেন বলে খবর।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা বিষয়টিকে ‘প্রতিহিংসামূলক আচরণ’ বলে অভিযোগ করেছেন। কাঠমান্ডু ভ্যালি পুলিশের (Kathmandu Valley Police) তরফে জানানো হয়েছে গত বছরের জেন জি বিক্ষোভের (Gen Z agitation) প্রেক্ষিতে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে সমাজ মাধ্যমে লেখেন, ‘‘আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি এবং বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশকে নিয়ন্ত্রণে এনেছি। এটা কারও বিরুদ্ধে কোনও প্রতিশোধ নয়। এটা কেবল ন্যায়বিচারের সূচনা। আমি মনে করি, এ বার এই দেশ নতুন দিশা পাবে।’

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...