Thursday, May 28, 2026

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুর্যোগ মাথায় নিয়েও নির্বাচনী প্রচারে কোনও খামটি রাখছেন না জননেত্রী। শুক্রবার দুর্গাপুরে রাত্রিবাসের পর শনিবার বেলা বারোটায় রানিগঞ্জে সভা করবেন মমতা। এই বিধানসভা কেন্দ্রে জোড়াফুল প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে খান্দরা ফুটবল ময়দানে প্রথম সভা রয়েছে নেত্রীর। এরপর রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র ও কাশিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনেও পরপর দুটি জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।

এদিন জোড়া সভা রয়েছে অভিষেকের। দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করেছিলেন তিনি তারপর ছুটে গেছেন উত্তরে। এবার বীরভূমে জনসভা করতে চলেছেন তৃণমূল সাংসদ। লাভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ সিনহার (রানা বলেই তিনি পরিচিত) সমর্থনে এদিন দুপুর একটা নাগাদ মা ফুললোরা খেলার মাঠে জনসভা করবেন অভিষেক। পরবর্তী কর্মসূচি ভগবানগোলায়। মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে বাহাদুরপুর পাকা দরগা সংলগ্ন মাঠে দুপুর দুটো থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা শুরু হওয়ার কথা।

মমতা এবং অভিষেকের প্রতিটি সভাতেই জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রতিদিন নিত্যনতুন রেকর্ড তৈরি করছে। আজও সেই ট্রেন্ড বজায় থাকবে বলে আশাবাদী তৃণমূল কর্মী-সমর্থকরা।

 

Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...