Tuesday, June 16, 2026

লকডাউন: ফুলিয়া থেকে সাইকেলে তুফানগঞ্জের পথে ১০ যুবক

Date:

Share post:

ফুলিয়া থেকে পাঁচদিন ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে গাছের নীচে সাইকেল থামিয়ে অবশেষে তুফানগঞ্জ পৌঁছালেন ১০ যুবক। সকলেই তুফানগঞ্জের বক্সিরহাট থানার টাকুয়া মারি ও গেদারচরের বাসিন্দা। তাঁরা জানান, ফুলিয়াতে তাঁতের কাজে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই লকডাউন ঘোষণা করা হয়। মালিকপক্ষও তাঁদের আর রাখতে রাজি হননি। সেই অবস্থায় তিনশো টাকা করে মালিকের কাছে খাওয়ার জন্যে নিয়ে দশ যুবক সাইকেলে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। অন্যান্য এলাকার পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন বলে জানান ওই শ্রমিকরা।

সাইকেল নিয়ে তুফানগঞ্জের রায়ঢাক ব্রিজে পৌঁছলে নাকা চেকিং পয়েন্টে তুফানগঞ্জ থানার পুলিশ তাঁদের আটকে দেয়। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বাস্থ্যপরীক্ষা করার জন্য। আপাতত তাঁদের কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...