Sunday, April 12, 2026

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন টিমে অন্যতম সদস্য বঙ্গ তনয়া চন্দ্রা

Date:

Share post:

করোনাভাইরাসের ভ্যাকসিন কবে হবে সেদিকে নজর গোটা বিশ্বের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একদল গবেষক ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করেছেন। সেই দলের অন্যতম সদস্য কলকাতার চন্দ্রা দত্ত।

স্নাতক স্তর পর্যন্ত কলকাতাতেই পড়াশোনা করেছেন চন্দ্রা। বর্তমানে অক্সফোর্ডের বাসিন্দা তিনি। কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন ৩৪ বছরের চন্দ্রা। গত বৃহস্পতিবার মানব দেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে মিলবে এই ভ্যাকসিন। চন্দ্রা জানিয়েছেন, “গত একমাস ধরে অত্যন্ত চাপের মধ্যে কাজ করছে এই দল। এই দলের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। ”

টালিগঞ্জের গলফ গার্ডেনে বাড়ি চন্দ্রার। পড়াশোনা করেছেন গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে। তারপর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোজিতে বিটেক। ২০০৯ সালে বায়ো টেকনোলজিতে এমএস পড়তে ইউকে চলে যান তিনি।

Related articles

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...