Saturday, March 28, 2026

লকডাউন আর সব দোকান খোলা একসঙ্গে চলতে পারে না: কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লকডাউন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ, “একবার কেন্দ্র থেকে বলা হচ্ছে লকডাউন কড়া ভাবে মেনে চলতে হবে, আবার বলা হচ্ছে দোকান সব খুলে দাও”। এই পরিস্থিতি একসঙ্গে চলতে পারে না। দোকান খুললে রাস্তায় ভিড় বাড়বেই। ব্যর্থ হবে লকডাউন।

এদিন দশটা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে বারবার বিভিন্ন রকমের নির্দেশিকা পাঠাচ্ছে।
লকডাউন চলা আর সব খুলে দেওয়া একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেক ভালো। কেন্দ্রীয় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজ্য দুদিন অপেক্ষা করবে তারপর নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...