Monday, April 6, 2026

চিন থেকে আসা কিটের দাম বেঁধে দিল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

চিন থেকে আসা করোনা কিটগুলো অনেক বেশি দামে কিনেছে সরকার, এই অভিযোগে আদালতে মামলা হওয়ার পর কিটের দাম বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, COVID-19 পরীক্ষার এই কিটগুলি সরকারের কাছে অপেক্ষাকৃত চড়া দামে বিক্রি করা হয়েছে অভিযোগ তুলে একটি মামলা হয় দিল্লি হাইকোর্টে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কিট পিছু দাম বেঁধে দিল। আদালত নির্দেশ দিয়েছে, চিন থেকে আমদানি করা করোনা কিটের দাম

৪০০ টাকার মধ্যেই রাখতে হবে।

দ্বিগুণেরও বেশি অর্থ দিয়ে চিন থেকে আসা করোনা টেস্টের কিটগুলো (Chinese Rapid Antibody Test Kits) কিনেছে কেন্দ্রীয় সরকার, উঠেছে এমন অভিযোগ। অথচ এই চাইনিজ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের কিটগুলো যখন বিভিন্ন রাজ্যে পাঠানো হয় তখন দেখা যায় তার মধ্যে বেশিরভাগ কিটেই নানা সমস্যা রয়েছে, যার জেরে সেগুলো দিয়ে বহুক্ষেত্রে টেস্টের ফলাফল মিলছে না। অভিযোগ, ভারতে ওই কিটের সরবরাহকারী সংস্থা রিয়েল মেটাবলিকস অনেক বেশি দামে পরীক্ষার এই কিটগুলি সরকারের কাছে বিক্রি করেছে। এরপরেই এই ঘটনা ঘিরে বিরোধ বাধে কিটের আমদানিকারক সংস্থা ও সরবরাহকারী সংস্থার মধ্যে। বিরোধের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কেন বেশি দামে কিট কেনা হল তা নিয়ে আইসিএমআর-এর জবাব চেয়েছে আদালত।

Corona update

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...