Monday, June 8, 2026

সাতসকালে সরকারি চাল চুরির চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য!

Date:

Share post:

সোমবার সাতসকালেই এফসিআই-এর চাল চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকার। জানা গিয়েছে, আজ ভোরে সরকারি স্ট্যাম্প দেওয়া ১৬ টি চালের বস্তা পাচার হয়ে যাচ্ছিল অন্যত্র।

সেইসময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেলে একজনকে। বেগতিক বুঝে চালের বস্তা ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় অন্য দুষ্কৃতীরা। ধৃত একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। চাল চুরির পাণ্ডা কে? সেটাও জানার চেষ্টা চলছে।

Corona update

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...