Wednesday, April 8, 2026

সারদা বিতর্ক ও আমি: আজ ফেস বুক লাইভে কুণাল ঘোষ

Date:

Share post:

তিনি এড়িয়ে যান না। বিষয় থেকে সরে যান না। বিভিন্ন সময়ে যে পাঠকরা সারদা সংক্রান্ত প্রশ্ন বা মন্তব্য করেছেন, আজ সোমবার সন্ধে সাতটায় তা নিয়ে ফেস বুক লাইভ করবেন কুণাল ঘোষ নিজেই। এনিয়ে সকালে ফেস বুক পোস্টও করেছেন তিনি।

কুণাল লিখেছেন-

সবিনয় নিবেদন

সারদা বিতর্ক ও আমি। এই বিষয়ে আজ সন্ধে সাতটা থেকে ফেস বুক লাইভে থাকব। এখন বিশ্ব বাংলা সংবাদের পেজে।

অনেকে অনেক সময় নানা কৌতূহল জানান। মন্তব্যও করেন। মূলত কিছু কাগজ ও চ্যানেল থেকে সেইসময় পাওয়া খবরের ভিত্তিতে। আমি মনে করছি সেগুলির কিছু ব্যাখ্যা দেওয়া জরুরি। আমি এড়িয়ে যাওয়ার পাত্র নই।

মামলা বিচারাধীন। আইনজীবী অয়ন চক্রবর্তীর পরামর্শমত সেই প্রক্রিয়াকে বিঘ্নিত না করে যতখানি উল্লেখ করা যায়, করব।

আমি সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকি। আপনাদের হাতের কাছে। সমর্থন বা বিরোধিতা, যা করেন, শুনি, পড়ি।

অনুরোধ, আজ একটু আমারটাও শুনুন।
আরও অনুরোধ, লাইভ শুরু থেকেই প্রশ্ন বা মন্তব্য করবেন না। একটু ধৈর্য ধরুন। কেউ কারুর কথা শুনে বা কাগজ পড়ে ধারণা তৈরি করবেন, ইচ্ছেমত মন্তব্য করবেন এবং আমার কথা শুনবেন না, এটাই বা কী করে হবে? যদিও অধিকাংশ পাঠক বা দর্শক যথেষ্ট দায়িত্বশীল। তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় আমি আপ্লুত। তাঁরা আস্থা রাখেন, তবু তাঁদের কাছেও কিছু ব্যাখ্যা দেওয়ার দায় অনুভব করি।

আমি অতি বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়টিতে লাইভে আসার সাহস দেখাচ্ছি।
আশা করি সহযোগিতা পাব।

সন্ধে সাতটায় এখন বিশ্ব বাংলা সংবাদের পেজে দেখা হবে।

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...