Saturday, June 13, 2026

এই ১৮ দেশে ঢুকতেই পারেনি করোনাভাইরাস

Date:

Share post:

সারাবিশ্বেই কার্যত মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও৷ আমেরিকা থেকে ভারতের সর্বত্র হু হু করে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কিন্তু বিশ্বের এখনও এমন ১৮ টি দেশ আছে যেখানে করোনা পৌঁছতে পারেনি।

যেসব দেশগুলিতে করোনার প্রকোপ নেই সেগুলি হল, স কমোরোস, কিরিবাতি, লেসোথো, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপ, সলোমোন আইল্যান্ডস, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, টোঙ্গা, তুর্কিমিনিস্তান, টুভালু, ভানুয়াতু ও ইয়েমেন।

কী কারণে এই দেশগুলিতে এখনও করোনার প্রকোপ পড়েনি বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইসব দেশের অধিকাংশ প্রায় পর্যটকশূন্য এবং ঘনবসতি নেই। দুর্গম ও দ্বীপ রাষ্ট্র হওয়ায় সেখানে বাইরে থেকে লোকজনের যাতায়াত কম। জনসংখ্যা কম হওয়ায় সেখানকার সামাজিক দূরত্ব রক্ষা করা সহজ। তাই করোনার সংক্রমণ ঘটেনি সেই সব দেশে।

তবে এইসব দেশে করোনা একবার প্রবেশ করলে তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন কমিশনার কলিন টেকোটঙ্গা। তিনি বলেছেন দেশগুলিতে করনো প্রবেশ করলে ধ্বংসস্তূপে পরিণত হবে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...