Saturday, June 13, 2026

করোনা-আবহে কলকাতা পুরসভার মেয়াদবৃদ্ধির ভাবনা, প্রয়োজন রাজ্যপালের অনুমোদন

Date:

Share post:

কলকাতা পুরসভার মেয়াদ কমপক্ষে ৬ মাস বৃদ্ধির জন্য আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার৷ মেয়াদ বৃদ্ধি হলে মেয়র ও মেয়র পারিষদ, প্রত্যেক কাউন্সিলরই এর সুবিধা পাবেন৷ কারন সবার প্রশাসনিক ক্ষমতার মেয়াদও ৬ মাস বাড়বে। প্রসঙ্গত, আগামী ৭ মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে।

তবে মেয়াদ বৃদ্ধি করতে হলে ৬ মে’র মধ্যেই রাজ্যপালের সম্মতি নিয়েই অর্ডিন্যান্স জারি করতে হবে রাজ্যকে। এই মুহুর্তে রাজ্য-রাজ্যপালে সম্পর্ক যেখানে দাঁড়িয়ে আছে, তাতে খুব সহজে এই প্রস্তাবে রাজভবনের অনুমোদন নাও মিলতে পারে৷ রাজ্যপালও আইনি পরামর্শ নিয়ে, আইনি গণ্ডিতে থেকেই বিকল্প কোনও সুপারিশ করতে পারেন৷
কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা স্বীকার করে বলেছেন, “কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রশাসক বসানো নিয়ে সুস্পষ্ট কোনও আইন নেই৷ করোনা মোকাবিলার কথা মাথায় রেখে কলকাতা পুরসভার মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের আইন বিভাগ ও বিশেষজ্ঞদের মতামত জানা হচ্ছে৷” পুরমন্ত্রী জানিয়েছেন, “ কলকাতা ছাড়া রাজ্যের অন্য সমস্ত পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হতেই নির্দিষ্ট দিনেই প্রশাসক বসবে। সেক্ষেত্রে কোনও আইনগত সমস্যা নেই৷”
করোনা প্রতিরোধে কলকাতার প্রায় সব ওয়ার্ডেই কাউন্সিলররা কাজ করছেন৷ এলাকায় কাউন্সিলরদের নিয়ন্ত্রণ না থাকলে শহরে বিপদ বৃদ্ধির প্রবল আশঙ্কা বলেই সরকার মনে করছে৷

এদিকে অন্য একটি সমস্যাও রাজ্যকে ভাবাচ্ছে৷ মেয়াদ বৃদ্ধি করা হলে আগামী ৬ মে রাতের মধ্যেই রাজ্যপালের সম্মতি নিয়েই অর্ডিন্যান্স জারি করতে হবে রাজ্যকে। এই মুহুর্তে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল এই প্রস্তাব অনুমোদন না করলে সংকট বাড়বে৷

তবে তেমন পরিস্থিতি হলে বিষয়টি নিয়ে কলকাতার নাগরিকদের দরবারে যাওয়া হবে বলেই ভেবে রেখেছে তৃণমূল৷ কলকাতা সংকটাপন্ন হলে তার দায় রাজ্যপাল ও বিজেপি’র ঘাড়ে ফেলার প্রস্তুতিও নিচ্ছে তৃণমূল৷

Corona update

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...