Wednesday, April 8, 2026

ধাপে ধাপে লকডাউন তুলে নিচ্ছে করোনা-বিধ্বস্ত ইতালি

Date:

Share post:

করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমতে থাকায় ধাপে ধাপে লকডাউন উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। খুলে দেওয়া হচ্ছে বার, রেস্তোরাঁ, খুচরো ও পাইকারি ব্যবসার দোকানপাট। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সম্ভবত সেপ্টেম্বরের আগে খুলবে না।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মে দেশের সব পাইকারি ব্যবসা এবং ১৮ মে খুচরো ব্যবসায় বিধিনিষেধ উঠে যাবে। এছাড়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলিও খুলে দেওয়া হচ্ছে মে মাস থেকে। এর পাশাপাশি ইতালির সব সিনেপ্লেক্স ও থিয়েটার হল খুলবে ডিসেম্বর মাসে। আর বিদেশি পর্যটকদের ইতালিতে প্রবেশের অনুমতি মিলবে আগামী বছরের মার্চ মাস থেকে। সেই সঙ্গে সব ডিসকোথেক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি মিলবে ওই সময় থেকেই। তবে এক শহর থেকে অন্য শহরে যেতে স্বাস্থ্যসংক্রান্ত একটি সার্টিফিকেট দেখাতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেছেন, করোনায় বিধ্বস্ত দেশকে নতুন করে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার।

ইতালিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ২৬ হাজার ৬৪৪।আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৭৫।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...