Saturday, April 18, 2026

লকডাউন: দাদনের টাকা না পেয়ে রাস্তা অবরোধ মৎস্যজীবীদের

Date:

Share post:

দাদনের টাকা না পেয়ে প্রায় পাঁচশো মৎস্যজীবী সপরিবারে থালা, বাটি নিয়ে পথ অবরোধ করেন। ঘটনাটি ঘটে বসিরহাটের মিনাখা থানার বকচারায়। তাঁদের অভিযোগ, ভেরির মালিক হামিদ আলি মোল্লা সহ বেশ কয়েকজন ভেড়ির মালিক ভেড়িতে মাছ চাষ করিয়ে নিয়েছেন। কিন্তু পারিশ্রমিক দেননি। এইরকম 500 পরিবারের চার বছর ধরে তার দাদন বাবদ প্রায় 30 লক্ষ টাকা পান ব্যবসায়ীদের কাছে। মালিকদের বারবার বলা সত্ত্বেও তাঁরা বরাদ্দ অর্থ কিছুতেই পাচ্ছেন না বলে অভিযোগ মৎস্যজীবীদের।

সেই কারণে বসিরহাট মালঞ্চ রোডের বকচর এলাকায় পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি, এই মুহূর্তে দেশে রাজ্যে লকডাউন চলছে। রুজি-রোজগার হারিয়েছেন। সংকট মুহূর্তে প্রাপ্য অর্থ তাঁদের দিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা। সোমবার সকাল থেকে রাস্তায় ফেস্টুন, ব্যানার নিয়ে বসে পড়েন তাঁরা। পরে মিনাখা থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...