Thursday, June 25, 2026

পুরীর রথ আর এবার রাস্তায় নামবে না!

Date:

Share post:

পুরীর রথ এবার রাস্তায় বের হবে না। রথযাত্রা অনুষ্ঠিত হবে এবার পুরীর মন্দিরের ভিতরেই। ওড়িশা সরকার সোমবার জানিয়ে দিল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

করোনায় সমস্ত চিত্রটাই বদলে গেছে পুরীর। পুরীর রথযাত্রা মানেই মহা ধুমধাম। শুধু ওড়িশা জুড়ে নয়, সারা দেশের মানুষ সেদিকে তাকিয়ে থাকেন। সংক্রমণের ভয় আগেই পুরীর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। এবার জুন মাসে হতে চলা রথযাত্রা আর সর্বসমক্ষে হবে না।

মূলত অক্ষয় তৃতীয়া থেকেই রথ তৈরি শুরু হয়। কিন্তু এবার তা শুরু করা যায়নি। লকডাউন শেষ হলে রথ তৈরি করা হবে। তবে রাস্তায় নামানো হবে না। ওড়িশা সরকার এবং মন্দির কমিটি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে শেষ সিদ্ধান্ত থাকবে মন্দির কমিটির হাতেই ছাড়া হয়েছে। আর মন্দির কমিটি জানিয়েছে, আগে মানুষ ও দেশের কথা ভাবতে হবে। মানুষকে বাঁচতে হবে। তাই এ বছর মন্দিরের ভিতরে রথযাত্রা হবে। ফলে লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এবার পুরীর রথযাত্রায় দেখা যাবে না।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...