Tuesday, March 24, 2026

নেতিবাচক দিক তুলে না ধরে, পাশে দাঁড়ানো উচিত ছিল কেন্দ্রীয় দলের: গৌতম দেব

Date:

Share post:

দিল্লি থেকে আসা প্রতিনিধি দলকে একহাত নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সোমবার নিজের দফতরে সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করা হচ্ছে গোটা রাজ্য তথা শহরে। যাঁরা দিল্লি থেকে এসে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের উচিত ছিল রাজ্যের সঙ্গে কথা বলে কাজ করা। রেগুলেটেড মার্কেট কিংবা অন্যান্য জায়গায় ঘুরে কী লাভ? প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। তাঁর মতে, করোনার জন্য গোটা বিশ্ব তৈরি ছিল না।তাই এখানে এসে নেতিবাচক দিক তুলে না ধরে, রাজ্যের পাশে দাঁড়ানো উচিত ছিল কেন্দ্রীয় দলের।

পাশাপাশি, তিনি করোনা নিয়ে বলেন, এই মুহূর্তে ৫জন পজিটিভ রোগী রয়েছে উত্তরবঙ্গে। এছাড়া রবিবার অবধি ১৫জন ভর্তি ছিলেন। আর বিভিন্ন জায়গা থেকে টেস্টের জন্য মানুষ যাচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এছাড়া মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও পরীক্ষা হচ্ছে।

Related articles

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...