Monday, April 6, 2026

চাহালকে ব্লক করে দেবেন গেইল! কিন্তু কেন?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তাঁর। কিন্তু ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহালকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়ার কথা বললেন ক্রিস গেইল।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ চাহাল। বাড়িতে বসে বেশি সময় কাটাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। তাতেই ‘ বিরক্ত ‘ গেইল। ইনস্টাগ্রাম লাইভে তিনি ভারতীয় বোলারকে বলেন, “টিকটককে বলব তোমায় ব্লক করে দিতে। তুমি বিরক্ত করো। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়া উচিত তোমার। আমি তোমায় ব্লক করে দিচ্ছি। আর তোমার মুখ দেখতে চাই না।”

তবে এই কথা যে গেইল মজার ছলে বলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। করোনার জেরে স্থগিত ও বাতিল হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। লকডাউনে বাড়িতে বসেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। মাঝেমধ্যে মজার ভিডিও পোস্ট করছেন চাহাল।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...