Sunday, March 22, 2026

রাজ্যপাল এটা কী করছেন? এতো সীমাহীন বাড়াবাড়ি, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

আবার ট্যুইট!

আবার রাজ্যপাল!

আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ!

এটা কী করছেন রাজ্যপাল।
সবকিছুর একটা সীমা থাকা উচিত।

আমি মনে করি তাঁর এই ধরণের কোনো মন্তব্যের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়া উচিত না। এর জবাবের বিকল্প উপায় ভাবুক সরকার ও দল।

করোনাযুদ্ধের পদ্ধতিতে সরকারের সঙ্গে রাজ্যপালের মতপার্থক্য হতেই পারে।
তিনি বলেছেন। এনিয়ে একপ্রস্থ তিক্ততা হয়েছে।

আবার?
রাজ্যপাল চাইছেন কী?

রাজ্য সরকারের সব পদক্ষেপই ঠিকঠাক, এমন দাবির সঙ্গে সবাই একমত নাও হতে পারেন।

তিনি রাজ্যপাল।
সরকারকে বলুন, ডাকুন।
পার্থবাবুকে বলুন দরকারে।

সকালবিকেল টুইট সংস্কৃতি কতটা ঠিক?
করোনা ছেড়ে ঝগড়ামূলক খবর শিরোনাম কেন হবে বারবার?

রাজ্যপাল তৃণমূলের যে কোনো সাংসদের টুইটের পাল্টা দেবেন বলেও বসে আছেন!
এটা কি পদটাকে লঘু করে দিচ্ছে না?

এসব করলে রাজ্যপালের কোনো গুরুত্বপূর্ণ কথাও গুরুত্বহীন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তিনি শুধু এইভাবে খবর তৈরিকে অগ্রাধিকার দিচ্ছেন।

সরকারি কাঠামোতে সমস্যা আছে। কিছু আমলা বা ডাক্তারের জন্য মুখ্যমন্ত্রীর সব কটি পদক্ষেপ নিখুঁত থাকতে পারে নি। চিকিৎসা বিভ্রান্তি, রেশনসমস্যা আছে। কিন্তু সেটা বলা হচ্ছে। সমাধানের চেষ্টাও হচ্ছে। রাতারাতি সবটা করা কঠিন।

তবু সমস্যা থাকলে বলতে হবে।
কিন্তু তার এটা পদ্ধতি?
তাহলে তো অন্য রাজ্যের হালের তুলনাও আসবে। তর্ক বাড়বে।

রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর পাঁচ পাতার চিঠি কৌশলগতভাবে ভুল।
আবার রাজ্যপালের 14 পাতার চিঠির জবাবে মুখ্যমন্ত্রীর উত্তর না দেওয়া কৌশলগতভাবে ঠিক।

রাজ্য এখন সর্বাত্মকভাবে কাজের চেষ্টা করছে।
তার মধ্যে টুইট? একই আক্রমণ?

কেন্দ্রীয় টিম ঘুরছে।
তাদের আসার পদ্ধতি অসৌজন্যের।
কিন্তু এসে যে একেবারেই কাজ হয় নি, সেটা সবাই একমত হয়ে উপসংহারে যাবেন না।
চাপ এবং পরিদর্শনের কিছু সুফল থাকে।
যদিও রাজ্যের প্রাপ্য আদায়ে তাদের ভূমিকা স্পষ্ট নয়। তাদের রিপোর্টে আর কী কী বড় সুবিধা হবে, জানা নেই।
প্রশাসনের উপর আপাত চাপটুকু ছাড়া।

এখানেও চিঠিবিতর্ক আছে।
কিন্তু এখনও পর্যন্ত সেটা আর কিছু না হোক, উপকারী চাপসৃষ্টিকারী। সতর্কতা বাড়ার মত। তাতে বিতর্ক থাকলেও প্রচ্ছন্ন উপকারও আছে।

কিন্তু রাজ্যপালের টুইটবর্ষণ ছেলেমানুষি হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে তিনি একটি টুইট বা চিঠির অপেক্ষায় আছেন। রাজনীতিসচেতন মানুষ কেন, যে কোন লোকই এতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের গন্ধ পাবেন।

রাজ্যপাল তাঁর বক্তব্য নিশ্চয়ই বলবেন।
কিন্তু তাঁর পদের গরিমার সঙ্গে মানানসই থাকুক পদ্ধতি।
যখনতখন টুইট সংস্কৃতি এখন বেমানান। এটা চলতে পারে না।

তাঁর কিছু বলার থাকলে সৌজন্যের সঙ্গে বলুন।
রাজ্য একান্তই কথা না শুনলে সাংবিধানিকভাবে ব্যবস্থা নিন।

কিন্তু টুইটে কলতলার ঝগড়ার বিষয়টা আর নেওয়া যাচ্ছে না।

 

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...