Friday, June 26, 2026

বাড়িওয়ালার অমানবিক মুখ, তাড়িয়ে দিলো সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে ফেরা দম্পতিকে

Date:

Share post:

করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ মেনে অনেক বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের ভাড়া মকুব করে বা কমিয়ে দিয়ে মানবিক হওয়ার দৃষ্টান্ত স্থাপন করছেন। এটা যদি মানবিকতার মুখ হয়, তাহলে তার উল্টো চিত্রও আছে।

এবার বাড়িওয়ালার অমানবিক মুখ দেখল এই বাংলা। ঘটনা উলুবেড়িয়ার নোনা শিবতলা। শুধুমাত্র হাসপাতালে ছিলেন বলেই করোনা হতে পারে এই সন্দেহে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল জনৈক ওই বাড়িওয়ালার বিরুদ্ধে।

জানা গিয়েছে, ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন এক দম্পতি। স্ত্রী শম্পা ছিলেন অন্তঃসত্তা। এই করোনা পর্বে ভর্তি হয়েছিলেন হাসপাতাল। গত বৃহস্পতিবার তাঁদের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। মা এবং সন্তান দু’জনেই সুস্থ।

এরপর সদ্যজাতকে নিয়ে হাসপাতাল থেকে ফেরে ওই দম্পতি। কিন্তু বাড়ি ফিরে অভিনন্দনের বন্যায় ভেসে যাওয়ার পরিবর্তে ঘটল লাঞ্ছনা। অভিযোগ, কেবলমাত্র হাসপাতাল থেকে ফেরায় সদ্যজাত-সহ স্বামী ও স্ত্রীকে ঘরেই ঢুকতে দিলেন না বাড়িওয়ালা। সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে বাড়িতে ফিরলে বাড়িওয়ালা ঘরে ঢুকতে বাধা দেন। এমনকী, তাঁদের অন্যত্র চলে যেতেও বলেন। তাঁরা কাকতিমিনতি করলেও বাড়িওয়ালা কর্ণপাত করেননি।

বর্তমানে সদ্যজাতকে নিয়ে ওই দম্পতি অন্য একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওই দম্পতি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...