Wednesday, April 8, 2026

লকডাউনের মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বামফ্রন্টের

Date:

Share post:

লকডাউনের মধ্যেই ফের বিক্ষোভ বামফ্রন্টের। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে শিলিগুড়ির নেতাজি মোড়ে প্রতীকী অবস্থানে সামিল হন বাম নেতৃত্বরা। তাঁদের দাবি, করোনা আক্রান্তদের চিকিৎসা, অভুক্তদের খাবারের ব্যবস্থা করুক রাজ্য সরকার।

এদিন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। পাশাপাশি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭হাজার টাকা দিতে হবে।আমরা চাই রাজ্য সরকারই অভুক্তদের খাওয়ার ব্যাবস্থা করুক।”

এদিনের অবস্থানে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, আরএসপি নেতা তাপস গোস্বামী, সিপিআই নেত্রী লক্ষ্মী মাহাতো, ফরোয়ার্ড ব্লকের অনিরূদ্ধ বোস , সিপিআইএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নুরুল ইসলাম সহ জেলা বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...