Monday, May 25, 2026

করোনা সংক্রমণ রুখতে সীমান্তে পাঁচিল তুলে দিল এই রাজ্য

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ আটকাতে সীমান্ত সিল করে দিয়েছে সব রাজ্যই৷ এক রাজ্য থেকে যাতে কেউ অন্য রাজ্যে ঢুকতে বা বেরোতে না পারেন, সেই কারণেই এই ব্যবস্থা৷ শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য সীমান্ত দিয়ে যান বাহন যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে৷

কিন্তু এবার করোনার আতঙ্কে বেনজির কাণ্ড ঘটাল তামিলনাড়ু ভেলোর জেলা প্রশাসন৷ প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের সঙ্গে সীমান্তে দেওয়াল তুলে দিল তারা৷ জানা গিয়েছে অন্ধ্রের চিত্তুর জেলা এবং তামিলনাড়ুর ভেলোর জেলা পাশাপাশি৷ চিত্তুরের জেলা প্রশাসনকে কিছু না জানিয়েই দুই রাজ্যের সীমান্ত হাইওয়ের উপর পাচিল তুলে দেয় ভেলোরের জেলা প্রশাসন৷

ভেলোর জেলা প্রশাসনের দাবি, জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য বিকল্প পথ রয়েছে৷ লকডাউনের মধ্যে নিয়ম ভেঙে যাতে কেউ যাতে ওই হাইওয়ে দিয়ে রাজ্যে প্রবেশ না করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছেন ভেলোরের কালেক্টর এ শনমুগা সুন্দরম৷ তিনি আরও জানিয়েছেন, লকডাউন উঠলেই হাইওয়ের উপরে ওই পাঁচিল ভেঙে ফেলা হবে৷

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...