Friday, June 5, 2026

লকডাউন: হাঁড়ি চড়ছে না তারকেশ্বরের বহুরূপীদের

Date:

Share post:

মুখে বিভিন্ন রঙ মেখে কেউ সাজেন কালী, শিব, পার্বতী, কেউ বা লোকনাথ। সকাল থেকে সন্ধে পর্যন্ত বহুরূপী সেজে দিন গুজরান তারকেশ্বরের জ্যোৎশম্ভু গ্রামের বাসিন্দারা। এই গ্রামের চলতি নাম বহুরুপী গ্রাম।বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বর রেলগেটের পাশে তাঁদের বাস। বাপ-ঠাকুরদার পেশাকে টিকিয়ে রাখতে ভোর হতেই বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে। তারকেশ্বর থেকে ট্রেনে চেপে কোলকাতা ও শহরতলিতে যাতায়াত। সারাদিন উপবাস থেকে বিভিন্ন দোকান, বাড়ি ঘুরে রাতে ঘরে ফেরা। যেটুকু ভিক্ষার দান পান, তা দিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেন এই বহুরূপীরা। কিন্তু লকডাউন পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় তাঁরা। বন্ধ ট্রেন চলাচল থেকে বাজার, দোকান। এমনিতেই সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তার উপর লকডাউনের জেরে কঠিন পরিস্থিতি। কোনও সরকারি ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ বহুরূপী গ্রামের বাসিন্দাদের। একমাসের লকডাউনে ফুরিয়ে এসেছে ভিক্ষার ঝুলিতে থাকা দানের অর্থ। তাঁদের আর্জি, এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক তাঁদের দিকে। না হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরূপীদের বংশধরদের হয়ত অনাহারেই প্রাণ যাবে।

Corona update

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...