Sunday, April 5, 2026

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি রাজ্যে

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী রাজ্যে শুরু বৃষ্টি। সকাল থেকেই কখনও মেঘ কখনও রোদের দেখা মিলেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু বঙ্গে। তবে গতকাল অর্থাৎ সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হয় রাজ্যের কিছু অংশে।

ঘূর্ণাবর্তের জেরে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি নামে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে ছিল দমকা হাওয়াও। ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সারা দিনই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বুধবারও পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এ দিন সকালে উত্তর দিনাজপুর ও সুন্দরবন এলাকায় বজ্র-বিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হয়। সঙ্গে ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। একই পরিস্থিতি দেখা দেয় কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও। দক্ষিণবঙ্গের ৬ থেকে ৭টি জেলায় এ দিন দফায় দফায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...