Saturday, April 4, 2026

এবার সুপ্রিম কোর্টের কর্মীও আক্রান্ত করোনায়

Date:

Share post:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের এক কর্মচারী৷ তাঁর সংস্পর্শে আসায় আরও দু’জনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, লকডাউনের মধ্যেই গত ১৬ এপ্রিল ওই কর্মী শীর্ষ আদালতে এসেছিলেন জরুরি ফাইল দিতে। এছাড়া আরও বার দু’য়েক তিনি আদালতে আসেন৷ সোমবার এই খবর জানার পরই তাঁর সংস্পর্শে আসা আদালতের দুই রেজিস্ট্রারকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে৷

জানা গিয়েছে, দেশের সর্বোচ্চ আদালতের গেটে যে থার্মাল স্ক্যানিং সিস্টেম রয়েছে আক্রান্ত ব্যক্তি সেই চেকিংয়ের মধ্যে দিয়ে গেলেও তাঁর শরীরে অস্বাভাবিক তাপমাত্রা প্রকাশ পায়নি৷ কিন্তু গত তিনদিন ধরে বেশ জ্বর থাকায় রবিবার তাঁর টেস্ট হয়৷ সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...