Friday, June 26, 2026

“বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর”, করোনা মুক্তিতে এবার শহরের বুকে বিশাল যজ্ঞ!

Date:

Share post:

করোনাভাইরাসের গ্রাসে গোটা বিশ্ব, গোটা দেশ। ব্যাতিক্রমী নয়, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা কলকাতা। আর এই করোনা বিনাশে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল-সহ স্বেচ্ছাসেবী সংস্থা একের পর এক দিয়ে চলেছে করোনা মুক্তির “দাওয়াই”।

ভারতবর্ষ সাধু-সন্তদের দেশ। খুব স্বাভাবিক ভাবে এদেশে “বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর”। মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি মিলবে, এমন বিশ্বাস নিয়ে এবার শহরের বুকে হয়ে গেল করোনা বিনাশী যজ্ঞ।

আজ, মঙ্গলবার উল্টোডাঙ্গা সংলগ্ন কলকাতা পুরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে করোনা থেকে মুক্তি পেতে হয়ে গেলো বিশাল এক যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে তাড়ানো যাবে করোনা ভাইরাস, তাই এদিন সকালে স্থানীয় একটি শীতলা মন্দিরে রীতিমতো পুরোহিত ডেকে হয়ে গেলো করোনা মুক্ত যজ্ঞ।

বেশকিছু স্থানীয় অধিবাসী সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে সামিল হলেন এই যজ্ঞে। আয়োজকদের দাবি, এই যজ্ঞের ফলে এলাকা তো বটেই, এমনকি সারা পৃথিবী থেকে এই করোনা ভাইরাস দূর হবে।

দেখুন ভিডিও…

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...