Monday, April 6, 2026

মুসলিম বিক্রেতাদের থেকে সবজি কেনা নিয়ে সাফাই বিজেপি বিধায়কের

Date:

Share post:

নিজের বক্তব্য নিয়ে সাফাই গাইলেন উত্তরপ্রদেশের বিধায়ক সুরেশ তিওয়ারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে বিধায়ককে বলতে শোনা যায় মুসলিম সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনবেন না।

লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের  দেওরিয়া জেলার বরহজ কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি। নিজের বিধানসভা এলাকার কিছু মানুষকে তাঁর ‘উপদেশ’, “আপনাদের খোলাখুলি একটা কথা বলছি। মাথায় গেঁথে নিন। মিয়াঁদের (মুসলিম) থেকে সবজি কেনার কোনও দরকার নেই।”

বিধায়কের মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। সমস্যা বুঝে নিজের বক্তব্য নিয়ে সাফাই গাইলেন বিধায়ক। তাঁর কথায়,১৭ ১৮ তারিখ নাগাদ আমার কেন্দ্রে গিয়েছিলাম। বেশ কয়েকজন তাঁদের সমস্যার কথা আমায় বলছিলেন।মুসলমান সবজি বিক্রেতারা থুথু ছিটিয়ে তারপর বিক্রি করছে বলে জানান তাঁরা। ওঁদের আমি কিছু করতে পারব না। সমস্যা হলে ওঁদের থেকে সবজি কিনবেন না।”

Corona update

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...