Friday, June 26, 2026

করোনা থেকে মুক্তির পথে, আশার আলো নিউজিল্যান্ডে

Date:

Share post:

করোনা থেকে মুক্তির পথে নিউজিল্যান্ড। ধীরে ধীরে লকডাউন শিথিল করছে সেদেশ। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, কমিউনিটি ট্রান্সমিশন সম্পূর্ণরূপে রুখে দেওয়া গেছে।

করোনা নিয়ে জেরবার বিশ্বের একাধিক দেশ। মার্চের শেষে নিউজিল্যান্ডে পৌঁছয় করোনা সংক্রমণ। এরইমধ্যে স্বস্তির খবর শোনালো নিউজিল্যান্ড। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “দেশে লকডাউন শিথিল করা হবে। খুলবে সরকারি অফিস। আপাতত সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। সাবধান হয়ে চলতে হবে সাধারণ মানুষকে।

মহামারি রুখতে প্রথম দিন থেকেই সাবধানতা অবলম্বন করা হয়েছিল। সিল করা হয় সব সীমান্ত। একইসঙ্গে পরীক্ষা করা ও আইসোলেশন এর ব্যবস্থা করা হয়। দেশে এখনও আক্রান্ত ১৪২৭ জন, মৃতের সংখ্যা ১৯। লকডাউন সফল হওয়ার কারণেই এই সাফল্য বলে মনে করছে জেসিন্ডার সরকার।

Corona update

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...