Friday, April 3, 2026

ত্রাণ-সামগ্রী গোপনে বিক্রির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

Date:

Share post:

ত্রাণের ‌মাল চুরি করে বিক্রির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, মঙ্গলবার রাতে অন্ধকারে চাল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই নেতা। স্থানীয়দের অভিযোগ, ত্রাণ সামগ্রী বিতরণ না করে অন্যত্র বিক্রি করেছিলেন তিনি। মাল ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে যান ডোমকল পুরসভার চেয়ারম্যান। তিনি বলেন, “ত্রাণ সামগ্রী দু দিন আগে দেওয়া হয়েছে কিন্তু এখন বিতরণ হয়নি বলে অভিযোগ পেয়েছি। তবে এটা সেই ত্রাণ সামগ্রী কি না জানা নেই”। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...