Tuesday, June 23, 2026

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

Date:

Share post:

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার।

নতুন প্রতিভা তুলে আনতে বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই(BCCI)। অনূর্ধ্ব-২৩ ইমার্জিং ইন্ডিয়ার ক্রিকেটারদের বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে সৌরাশিসকে।বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, দেশের প্রতিভাবান তরুণ পেস ও স্পিনারদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্রিকেট মহলের মতে, এই ধরনের উদ্যোগ দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের তরফে ভিভিএস লক্ষ্মণ বৃহস্পতিবার চিঠি দিয়ে সৌরাশিসকে নিয়োগ করার কথা জানিয়েছেন। আগামী ১৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে একটি বিশেষ শিবির। তার আগে ১২ এপ্রিল বিকেলে সৌরাশিসকে(Sourashish lahiri) বেঙ্গালুরুতে রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে বাংলার বয়স ভিত্তিক দলের কোচিং করিয়েছেন। এমনকি বাংলা সিনিয়র দলের সহকারী কোচও ছিলেন।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...