Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, রাজস্থানের কোটা থেকে ১০১টি বাসে রাজ্যে ফিরছে আড়াই হাজার পড়ুয়া

Date:

Share post:

অবশেষে স্বস্তি। ভিনরাজ্যে পড়তে যাওয়া পড়ুয়া এবং তাদের পরিবারের। আজ, বুধবার ১০১টি বাস রাজস্থানের কোটা থেকে ২৫০০ জনেরও বেশি ছাত্রছাত্রী নিয়ে রওনা দিয়েছে পশ্চিমবঙ্গের উদ্দেশে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, দীর্ঘ লকডাউনে আটকে থাকা কোটা থেকে এ রাজ্যের সমস্ত পড়ুয়াকে দ্রুত ফেরাবেন তিনি। যেমন কথা তেমন কাজ। আজই ছাত্রছাত্রীরা ফিরছে তাদের বাড়ির উদ্দেশে।

বাসগুলি পশ্চিমবঙ্গের ৩টি জোনে এসে দাঁড়াবে। জোনগুলি হলো কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। ছাত্রছাত্রীরা তাদের বাড়ির যে জোনে সেই অনুযায়ী বাসে উঠছে। বাসে ওঠার সময় তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এবং বাস থেকে নামার পরও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...