Friday, June 26, 2026

ঝাড়ু নিয়ে রাস্তায় নামুন নিন্দুকরা, কটাক্ষ মমতার

Date:

Share post:

ঝাড়ু দেওয়ার লোক কম পড়ছে। যারা শুধু সমালোচনা করছেন, তারা আসুন ঝাড়ু নিয়ে রাস্তায় নামুন। তারপর কথা বলবেন। কামান দাগলেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে তিনি তুলোধনা করেন বিরোধীদের। মমতা বলেন,” করোনাযুদ্ধে বাংলাই সেরা লড়াই দিচ্ছে। 99% ভালো কাজ হচ্ছে। দুএকটা ভুল হতে পারে। সংশোধন হচ্ছে। তাই নিয়ে কুৎসা করা হচ্ছে। বিজেপি রাজনীতি করছে। এখন এটা উচিত নয়। সারাদিন সবাই কাজ করার পর রাতে গিয়ে কুৎসা শুনলে খারাপ লাগে। লেবু কচলে তেতো করবেন না। মিডিয়াও দায়িত্ব ঠিকভাবে পালন করুন। মহামারী আইনে আমি ব্যবস্থা নিতে পারি। নিই না। যারা কাজ করছে, প্রশংসা করুন। নোংরামি করবেন না। শকুনের রাজনীতি করবেন না। আমরা নজর রাখছি। ঠিক সময়ে জবাব পাবেন। আমি এখন রাজনীতি করব না। আপনারাও করবেন না। প্রচুর কাজের চাপ। কর্মীরা চাপ নিয়ে কাজ করছেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...