Thursday, June 25, 2026

টিকিয়াপাড়া কাণ্ড: রাজ্য পুলিশের সিদ্ধান্তকে সেলাম নুসরাতের

Date:

Share post:

হাওড়া টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশ নিগ্রহের ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানালেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। বুধবার নিজের টুইট হ্যান্ডেলে রাজ্য পুলিশের পোস্টটি রিটুইট করে নুসরত লিখেছেন, “স্যালুট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ”।

গতকাল, মঙ্গলবার পুলিশকে আক্রমণ এবং মারার ঘটনার পরই রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছিল, টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না। আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। পরে রাজ্য পুলিশের সেই বার্তা নিজের টুইটার হ্যান্ডেল থেকে রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যার মাধ্যমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, এই নাক্কারজনক তিনিও কড়া পদক্ষেপ চাইছেন। এরপরই রাত থেকেই দোষীদের ধরপাকড় শুরু হয়।

উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ জন। পুলিশ জানিয়েছে, তাণ্ডবের ঘটনার যুক্ত সবাইকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...