Wednesday, June 24, 2026

করোনা-যুদ্ধ: সাংবাদিকদের সংবর্ধনা

Date:

Share post:

জরুরি পরিষেবায় চিকিৎসক এবং পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও নিয়োজিত রয়েছেন। বুধবার সকালে সাংবাদিকদের সম্মানে জানিয়ে তাঁদের হাতে প্রাথমিক সুরক্ষা সামগ্রিক, মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। কোচবিহার হরিপালে চৌপতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের হাতে এই সামগ্রী তুলে দেয় তারা। সংস্থার সম্পাদক ভাস্কর ঘোষ জানান, ঘরে বসে সাংবাদিকদের মাধ্যমে গোটা দেশের মানুষ গোটা দেশের খবর পাচ্ছেন। স্বাস্থ্যকর্মী এবং পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ লড়াইয়ের তাঁরাও প্রথম সারির যোদ্ধা। তাই এদিন 30 সেকেন্ড করতালির মাধ্যমে কোচবিহার জেলার সকল সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে প্রাথমিক সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়া হয়।

কোচবিহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমনকল্যাণ ভদ্র বলেন, “সাংবাদিকরাও এই ভয়ানক দিনেও খবর সংগ্রহ করছে। একটি সংস্থা আমাদের কথা ভেবে আমাদের সুরক্ষা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে। জেলার সকল সাংবাদিকের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই”।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...