Tuesday, June 23, 2026

আর কবে কাজে লাগবে পিজির ট্রমা সেন্টার!

Date:

Share post:

আর কবে কাজে লাগবে এসএসকেএমের ট্রমা সেন্টার? রাজ্য জুড়ে যখন ভেন্টিলেটরের জরুরি প্রয়োজন হয়ে পড়েছে, তখন কেন এই অত্যাধুনিক এই হাসপাতালটিকে ‘লকডাউন’ করে রাখা হয়েছে? প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলে।

বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের বক্তব্য, সরকারকে নিশ্চিতভাবে বেসরকারি হাসপাতালগুলিকেও এই যুদ্ধে যুক্ত করতে হবে। কিন্তু এইসব হাসপাতালে ক’টি করে ভেন্টিলেটর রয়েছে? ২-৫-৮, এই তো! আর এখানেই তো ২০০-র বেশি ভেন্টিলেটর রয়েছে। এটাই তো রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল হতে পারে। প্রথমত এতবড় বিল্ডিং, আইসোলেটেড বিল্ডিং, এবং কোভিড চিকিৎসার সব রকম সুবিধা রয়েছে। রাজ্যের যে আন্তর্জাতিক কমিটি রয়েছে, তারা কেন এ নিয়ে এখনও ভাবছেন না! লকডাউন থাকায় গাড়ি চলছে না। ফলে এই সময়ে ট্রমা সেন্টারের কাজ কার্যত বন্ধ। তাহলে এই দুঃসময়ে এটিকে কাজে না লাগালে আর কবে কাজে লাগানো হবে!

গতবছর জুলাই মাসে এই ট্রমা সেন্টারটির উদ্বোধন হয়। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে এই ট্রমা সেন্টার তৈরি হয়, যা এশিয়ার সবচেয়ে বড় এবং সেরা ট্রমা সেন্টার। কোভিড চিকিৎসার সবচেয়ে প্রয়োজনীয় ভেন্টিলেটর এখানে যথেষ্টই রয়েছে। তা সত্ত্বেও এই বিপদে এগারো তলার হাসপাতলটি কার্যত মাছি মারছে। অথচ ভেন্টিলেটর সহ হাসপাতালটি অনায়াসে কোভিড হাসপাতাল হতে পারে। কেন এখনও এ নিয়ে পদক্ষেপ করছেন না ডাঃ অভিজিৎ চৌধুরী, সুকুমার মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা যাঁরা সরকারের গ্লোবাল কমিটিতে রয়েছেন? যে কারণে মুখ্যমন্ত্রীকে হোম আইসোলেশন বা বাড়িতে কোভিড চিকিৎসার কথাও বলতে হচ্ছে!

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...