Thursday, June 25, 2026

দৌড় থামল পান সিং তোমারের

Date:

Share post:

বলিউডে নাসিরুদ্দিন শাহ উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল যাঁকে চলে গেলেন সেই ইরফান খান। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৪ বছর।

‘সালাম বোম্বে’ ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘এক ডক্টর কি মাঔত’, ‘মকবুল’, ‘লাইফ অফ পাই’, ‘পিকু’, ‘নেমসেক’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘পান সিং তোমার’। বাংলা ছবি ‘ডুব’-এ অভিনয় করেন ইরফান। ‘পান সিং তোমার’-এর জন্য পান জাতীয় পুরস্কার। ২০১১ সালে পান পদ্মশ্রী। শুধু বলিউড নয় হলিউডের ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘জুরাসিক ওয়ার্ল্ড’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন। মুম্বই ফিরে শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’-র কাজ শেষ করেন ইরফান। তবে লকডাউনের জেরে সেই ছবি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। ওয়েবেই মুক্তি পেয়েছে ছবিটি। কয়েকদিন আগেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত বলিউড টলিউড।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...