Saturday, April 4, 2026

শুক্রবার সকালেই কোটা থেকে পড়ুয়ারা ফিরবেন বলে অনুমান, টুইটে জানালেন আলাপন

Date:

Share post:

এরাজ্যের পড়ুয়ারা কোটাতে গিয়েছিল ট্রেনিংয়ের জন্য। সেখানে লকডাউনের জেরে আটকে পড়েন তাঁরা। কোনো ভাবেই বাড়ি ফিরতে পারছিলেন না। রীতিমতো অসুবিধার মধ্যে পরে গিয়েছিল ২৩৬৮ জন ছাত্রছাত্রী। এই পরিস্থিতিতে তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসতে চান। পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় রাজ্য সরকারের সঙ্গে। সরকারের তরফ থেকে ৯৫টি বাসে করে তাঁদের আনা হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে টুইটার হ্যন্ডেলে লেখেন, “রাজস্থানের কোটা থেকে ওই ছাত্রছাত্রীদের নিয়ে রওনা হয়ে গিয়েছে বাসগুলি। শুক্রবার সকালে শহরে এসে পৌঁছে যাবে বলে অনুমান”।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...