Tuesday, April 7, 2026

আগের ভাড়ায় বাসে ২০ জন যাত্রীতে আয় হবে না, সরকারের নির্দেশিকায় চিন্তা বাস মালিকদের

Date:

Share post:

সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনে থাকা জেলাগুলিতে বেসরকারি বাস পরিষেবা চলতে পারে। নবান্নে একথা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশ সরকারের।

এই নির্দেশিকার পর কপালে চিন্তার ভাঁজ বাস মালিকদের। বাস চালু হলেও তার কত ভাড়া হবে তা নিয়ে শঙ্কায় তাঁরা। বাস মালিকদের বক্তব্য, ৫০ আসনের বাসে কম করে ৬৫ জন যাত্রী ওঠেন। তার থেকে যে ভাড়া আয় হয়, তা ২০ জন যাত্রীভাড়ার সমান নয়। ফলে বাড়বে। ভাড়া না বাড়লে বাস চালানো সম্ভব না। একই ড্রাইভার, কন্ডাক্টরদের কোনও আয় ছিল না। এখন ক্ষতি বাড়িয়ে বাস নামাতে কেউ রাজি হবেন না।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভুম, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের যেসব জেলা গ্রিন জোনে আছে সেখানেই মিলবে বাস পরিষেবা। তবে এক জেলা থেকে বাস অন্য জেলায় যেতে পারবে না। জেলার বাসেও সর্বনিম্ন ভাড়া হল সাত টাকা। যাওয়া যায় ৪ কিলোমিটার। কিন্তু এই ভাড়ায় ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব বলে জানিয়েছেন বাস মালিকরা। বাস মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আগের ভাড়াতেই ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো মুশকিল। আয় হবে না।”

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...