Thursday, June 25, 2026

সপ্তাহের শেষে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যজুড়ে

Date:

Share post:

আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ শক্তিশালী হয়ে আগামী রবি ও সোমবার নাগাদ প্রবেশ করবে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। আন্দামান সাগর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ, বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এলাকায়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ডুকছে রাজ্যে। তার ফলেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানসহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে । শনিবারেও ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...