Thursday, April 9, 2026

লকডাউনের জেরে কর্মীদের বেতন কাটছাঁট করছে রিলায়েন্স গোষ্ঠী

Date:

Share post:

লকডাউনের জেরে কর্মীদের বেতন কাটছাঁটের কথা ঘোষণা করল রিলায়েন্স গোষ্ঠী । সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানির সিদ্ধান্ত, করোনা সঙ্কটের সময় লকডাউনে আর্থিক টালমাটালে তিনি নিজের বেতনও নেবেন না।
বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালক মন্ডলীর বোর্ড মিটিং ছিল।
গত ৩১ মার্চে শেষ হওয়া ত্রৈমাসিক আর্থিক ফলাফল দেখা হয় এবং অনুমোদন করা হয় এই বৈঠকে। বৈঠকের পরেই
সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এক্সিকিউটিভ ডিরেক্টর সহ পরিচালকমণ্ডলীর সদস্যরা এবং অন্যান্য বরিষ্ঠ কর্তা ব্যক্তিদের বেতনের ৩০-৫০ শতাংশ কাটছাঁট করা হবে ।  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাইড্রোকার্বন ব্যবসায় নিযুক্ত কর্মীরা যাদের বেতন ১৫ লক্ষ টাকার বেশি তারা ফিক্সড পে-র ১০ শতাংশ কম পাবেন। তবে যাদের বেতন ১৫ লক্ষ টাকার কম তাদের বেতনে কোনও পরিবর্তন হচ্ছে না। এছাড়া পারফরম্যান্স ভিত্তিতে পাওনা বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা আপাতত স্থগিত রাখা হচ্ছে।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...