Thursday, April 9, 2026

গদি বাঁচাতে মোদির শরণাপন্ন উদ্ধব!

Date:

Share post:

টেলিফোন করে অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে তিনি যেন হস্তক্ষেপ করেন। না হলে সাংবিধানিক নিয়মেই মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে। আর উদ্ধব ঠাকরের এই অবস্থা দেখে অনেকেই বলছেন, সরকার গড়ার আগে বিজেপির বিরুদ্ধে বিষোদগার করে কংগ্রেস, এনসিপির হাত ধরেছিলেন আর এখন করোনার দোহাই দিয়ে মোদিকে অনুরোধ করছেন শিবসেনা প্রধান, যাতে নিজের গদি বাঁচে!

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদ কোনও কক্ষেরই সদস্য নন। আইনসভার কোনও কক্ষে এই মুহূর্তে না যেতে পারলে মে মাসের শেষ সপ্তাহেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। যেহেতু মহারাষ্ট্রের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিধানসভার উপনির্বাচন হওয়া সম্ভব নয় তাই শিবসেনা বিধান পরিষদে মনোনয়নের জন্য রাজ্যপালের কাছে উদ্ধবের নাম পাঠায়। কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আইনি পরামর্শের কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। এরপরই উদ্বিগ্ন উদ্ধব গদি বাঁচাতে খোদ নরেন্দ্র মোদির শরণাপন্ন হয়েছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁকে সাহায্যের বার্তা দিয়েছেন।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...