Tuesday, June 9, 2026

৬ কোটি করোনা প্রতিষেধক তৈরি শুরু সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়

Date:

Share post:

প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। যদিও মানবদেহে চূড়ান্ত পরীক্ষা হওয়া বাকি। কিন্তু তার আগে করোনাভাইরাসের টিকার মাস প্রোডাকশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। প্রায় ৬ কোটি ডোজ সংস্থা বানাবে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, সেপ্টেম্বর নাগাদ চূড়ান্ত পরীক্ষায় পাশ করলেই প্রতিষেধক বাজারে আনবে সংস্থা। সংস্থার প্রধান আদার পুনাওয়ালা বলেন, “চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হতে এখনো কয়েক মাস লাগবে। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞানীরা কাজ করছেন, তাঁদের আস্থা রেখে এই সিদ্ধান্ত। ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে সময় কম লাগবে।”

প্রতিমাসে ৩০ থেকে ৫০ লক্ষ ভ্যাকসিন তৈরি করতে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা খরচ করবে সেরাম ইনস্টিটিউট। পুনাওয়ালা জানান, “পুনের ২ ওষুধ কারখানায় ভ্যাকসিন তৈরি হবে। এই বিনিয়োগে সরকার পাশে দাঁড়াতে চেয়েছে। তবে এখনও কোন‌ও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...