Wednesday, March 18, 2026

কেন্দ্রের জোন ভাগের ধরনে কড়া আপত্তি জানিয়ে চিঠি দিল রাজ্য

Date:

Share post:

করোনা-আক্রান্ত রাজ্যের জেলাগুলিকে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনে ভাগ করে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকায় রেড জোন বা সর্বাধিক আক্রান্ত জেলা হিসাবে বাংলার ১০ জেলাকে রাখা হয়েছে৷ অরেঞ্জ জোনে ৫ জেলা এবং বাকি জেলাগুলি রয়েছে গ্রিন জোনে। কেন্দ্রীয় তালিকায় রেড জোনে থাকা জেলাগুলি হলো, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,দার্জিলিং,

জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ৷

এই তালিকা হাতে আসার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সদনকে লিখেছেন, “সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বাংলার ১০ জেলাকে ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করেছে৷ অথচ রাজ্যের রেড জোনে চিহ্নত মাত্র ৪ জেলা। এই ৪ জেলা হলো, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর৷ চিঠির সঙ্গেই রাজ্যের জেলাভিত্তিক তালিকাও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন বিবেক কুমার৷

রেড জোন ছাড়াও অরেঞ্জ জোন হিসাবে কেন্দ্র রাজ্যের ৫টি জেলার নাম উল্লেখ করেছে৷ রাজ্যের দাবি, অরেঞ্জ জোন ১১ জেলা৷ গ্রিন জোনে কেন্দ্র বলেছে ৯ জেলার নাম৷ রাজ্যের দাবি, গ্রিন জোন বাংলার ৪ জেলা৷

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...