Sunday, June 14, 2026

প্রাণের ঝুঁকি নিয়ে কংক্রিট মিক্সার ট্রাকে লুকিয়ে ফিরতে গিয়ে আটক একদল পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

লকডাউনের ফলে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকলে তাদের নিজেদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই পাশাপাশি এই বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে।
এরপরই গত দু-তিন দিন ধরেই দেশ জুড়ে বাড়ি ফেরার জন্য উন্মুখ পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি প্রকাশ্যে আসে। কোথাও কোথাও দুই তিনদিন ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা যায় শ্রমিকদের ।
এভাবেই প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে উঠে বাড়ি ফেরার চেষ্টা করে একদল অসহায় শ্রমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি ।
জানা গিয়েছে, একটি কংক্রিট মিক্সার ট্রাকের মধ্যে লুকিয়ে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল ১৮ জন পরিযায়ী শ্রমিক। শনিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে পুলিশ আটক করে তাদের ।
ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরি জানিয়েছেন , ‘ওই শ্রমিকরা মহারাষ্ট্র থেকে লখনউ যাচ্ছিল। তাদের পাশাপাশি আটক করার পর ট্রাকটিকেও আটক করেছে পুলিশ। এই ঘটনায় একটি এফআইআরও দায়ের হয়েছে।’ অসহায় শ্রমিকদের এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রাকে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা অবাক করেছে পুলিশকেও।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...