Wednesday, April 8, 2026

কেন পয়লা মে মেডিক্যাল বুলেটিন প্রকাশ হল না? প্রশ্ন তুলে ফের আক্রমণে রাজ্যপাল

Date:

Share post:

কেন পয়লা মে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশিত হল না? এই নিয়ে এই

ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের টুইটারে সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ধনকড় লেখেন, “রাজ্যের করোনা পরিস্থিতির তথ্য লুকিয়ে রাখবেন না, দয়া করে প্রকৃত তথ্য সামনে আনুন।”
তিনি অভিযোগ করেন, ৩০ এপ্রিলের পরে আর নতুন করে কোনও মেডিকেল বুলেটিনই প্রকাশ করেনি রাজ্য সরকার। খেন পয়লা মে মেডিক্যাল বুলেটিন প্রকাশ হল না? তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। এমনকী, সেই তালিকা আপডেট করা হয়নি বলেও অভিযোগ জগদীপ ধনকড়ের। তাঁর অভিযোগ, রাজ্যের প্রকৃত করোনা পরিস্থিতি প্রকাশ্যে আসতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর পরিসংখ্যান বিষয় বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জগদীপ ধনকড়।
তার এই মন্তব্য এবং টুইট-এর সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের রাজভবনে বসে সাংবিধানিক প্রধান নয়, রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন রাজ্যপাল।

একই সঙ্গে রাজভবনে তরফ থেকে একটি বার্তা প্রকাশ করে রাজ্যপাল বলেন, তৃতীয় পর্যায় সবাইকে অত্যন্ত কঠিনভাবে নিয়ম পালন করে চলতে হবে।
এই সঙ্কটজনক পরিস্থিতিতে পুলিশ, স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ব্যক্তি, সাংবাদিক এবং জরুরি পরিষেবার জড়িতরা অত্যন্ত ভালো কাজ করছেন। তাঁদের কুর্নিশ জানিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জগদীপ ধনকড়।

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...