Thursday, March 26, 2026

করোনার প্রতিষেধক কবে পাওয়া যাবে! জানালেন বিল গেটস

Date:

Share post:

করোনা আবহে একটাই প্রশ্ন বিশ্ববাসীর মনে। কবে মিলবে প্রতিষেধক টিকা এবং ওষুধ। কবে পাওয়া যাবে কোভিড ১৯-এর টিকা তা নিয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্টনি ফাউচি জানিয়েছিলেন টিকা হাতে আসতে ১৮ মাস সময় লাগবে। গেটসনোটস ওয়েবসাইটে বিল গেটস লিখেছেন, ফাউচির সঙ্গে তিনি একমত। বিল গেটস বলেছেন, নয় মাসের মধ্যেও টিকা হাতে চলে আসতে পারে। আবার দুই বছরও সময় লাগতে পারে।
তবে দুই বছর টিকা তৈরির ক্ষেত্রে অনেক কম সময় বলে উল্লেখ করেছেন। সাধারণত কোনও টিকা তৈরি করতে অন্তত পাঁচ বছর সময় লাগে।

নিজের ব্লগে বিল গেটস আরও বলেন, কোভিড-১৯-এর প্রতিষেধক খোঁজার কাজ চলছে। এক্ষেত্রে অর্থের কোনও সমস্যা হবে না বলেই তাঁর ধারণা। কারণ সরকার ও একাধিক সংস্থা এক্ষেত্রে এগিয়ে আসবে। প্রাথমিক পর্যায়ে টিকা একেবারে নিখুঁত না হলেও কাজ করবে। তবে যে ধরাবাঁধা সময়ে কাজ চলছে তাতে ১০০ শতাংশ সাফল্য আশা না করাই ভালো।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...