Wednesday, March 18, 2026

করোনার জের: খিদের জ্বালা মেটাতে পাথর রাঁধলেন মা

Date:

Share post:

ঘরে খাবার নেই। হাতে যে টুকু টাকা ছিল তা শেষ। খিদের জ্বালায় ছটফট করছে সন্তানরা। তাদের খিদে মেটাতে পাথর রাঁধল মা। এমন দুর্বিসহ ছবি ফুটে উঠল কেনিয়ার মোম্বাসা শহরে।

করোনার জেরে এই ভয়াবহ অবস্থা বিশ্বজুড়ে। কার্যত অর্ধাহারে কিংবা অনাহারে দিন কাটাচ্ছেন একাংশের মানুষ।
দিন কয়েক আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ্যে এনেছে। পেনিনা বাহাতি কিতসাও নামের ওই বিধবা মহিলার দুর্দশার খবর প্রকাশ্যে আনেন তাঁর এক প্রতিবেশী।

জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর লন্ড্রিতে কাজ করতেন তিনি। কিন্তু করোনা আক্রমণের জেরে সরকারি বিধিনিষেধের জন্য কাজ হারান তিনি। আট সন্তানের মা কিতসা শিশুদের মুখে খাবার তুলে দিতেও পারছেন না।
কিতসার প্রতিবেশী প্রিসকা মোমানির জানান, কান্নার শব্দ শুনে কিতসার বাড়িতে গিয়েছিলেন তিনি। তারপরই দেখতে পান পাথর রান্না করছেন কিতসা। যে বাড়িতে থাকেন সেখানে জল, বিদ্যুতের সংযোগ নেই। এই ঘটনা সামনে আসার পর অনেকে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...