Tuesday, April 7, 2026

স্থগিত হওয়া আইসিএসই, আইএসসি পরীক্ষা হবে লকডাউন উঠলে

Date:

Share post:

দশম আইসিএসই এবং দ্বাদশ আইএসসি পরীক্ষা হবে লকডাউন উঠলেই। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন।করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে স্থগিত হয় আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। এদিন  বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানান, দশম শ্রেণির বাকি ছ’টি বিষয় এবং দ্বাদশ শ্রেণির বাকি আটটি বিষয়ে পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউন উঠলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা আট দিন সময় পাবে। শনি ও রবিবার-সহ ছয় থেকে আট দিনের মধ্যে ওই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে। তার আগে স্কুলগুলি একাদশ শ্রেণির অস্থায়ী ভর্তি প্রক্রিয়া শুরু করে দিতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। লকডাউনের মধ্যে সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস চালু রাখতেও বলেছে বোর্ড।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...