Monday, June 8, 2026

কঠোর হচ্ছে প্রশাসন, রেড জোন তমলুকে ড্রোন দিয়ে নজরদারি পুলিশের

Date:

Share post:

গোটা বিশ্বের মতো আমাদের দেশ তথা রাজ্যেও মারণ ভাইরাস করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই রক্ষা পেতে একমাত্র উপায় হিসেবে বাড়ছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখবে তৎপর প্রশাসন। আগের চেয়ে আরও কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে ঘোষিত রেড জোনগুলিতে।

তারই অঙ্গ হিসেবে আজ, শনিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে বিভিন্ন জায়গায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া রেশনে অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ নিয়েও জেলায় মাইকিং করা হচ্ছে। কালোবাজারি রুখতে তৎপর হয়েছে প্রশাসন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...