Monday, June 8, 2026

আগামী দু’বছর দাপট দেখাতে পারে করোনা! নতুন আশঙ্কা বিশেষজ্ঞদের রিপোর্টে

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা নিয়ে জেরবার গোটা বিশ্ব। মৃত্যু মিছিল অব্যাহত। আতঙ্কিত প্রত্যেকে। মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে বিদায় নেবে কোভিড ১৯? কিছুদিন আগে এক রিপোর্টে পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছিল, কোনও দেশে করোনা বিদায় নেবে জুন মাসে, কোনও দেশে সেপ্টেম্বর, আবার কোনও দেশে ২০২১ এর ফেব্রুয়ারীতে। তবে বিশেষজ্ঞদের নতুন রিপোর্টে কোনও আশ্বাসের বাণী শোনা যাচ্ছে না বরং রয়েছে দুঃসংবাদ।

এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ২ বছর দাপট দেখাতে পারে এই কোভিড ১৯। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক সময় কোনও উপসর্গ লক্ষ্য করার আগেই মানব শরীরে এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশনস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যতক্ষণ না বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের মধ্যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, ততক্ষণ পর্যন্ত করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

আগামী দু’বছর কোভিড ১৯-এর হাত থেকে রক্ষা পেতে প্রত্যেককে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের রিপোর্টে। এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বে গবেষণা চললেও কেউই এখনও আশার বাণী শোনাতে পারেননি।

এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪,০২,০৩৪। মৃতের সংখ্যা ২,৩৯,৬২২।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...