Sunday, June 14, 2026

বাংলার খাদ্যমন্ত্রীর অপর নাম ১০% কাটমানি মন্ত্রী! রেশন দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক অধীর

Date:

Share post:

“বাংলায় সরকারি দলের চাল চুরি করার অধিকার আছে। দুর্নীতি করার অধিকার আছে। আর বিরোধী দলের বা সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার নেই?প্রতিবাদ করলেই বলছে রেশন বন্ধ করে দেব। রেশন কি কারও পৈতৃক সম্পত্তি? ” এমনই প্রশ্ন তুলে ভাষায় কড়া প্রতিক্রিয়া জানালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

সুর চড়িয়ে অধীর চৌধুরী বলেন, “রাজ্যের খাদ্য মন্ত্রীর দফতরের দুর্নীতি সবাই জানে। মুখ্যমন্ত্রীও। সেজন্যই তো অফিসার বদল। খাদ্য বন্টন নয়, এই দফতর দুর্নীতি বন্টনের জন্য বিখ্যাত। এই সরকারের সবচেয়ে অপদার্থ দফতর খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী সবেতেই ১০ % কাটমানি খান। তাই নাম রেশন মন্ত্ৰী নয়, ১০ % মন্ত্রী”।

এখানেই শেষ নয়। বাংলার মানুষকে সতর্ক করে বহরমপুরের সাংসদ বলেন প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় এখন অনেক বেশি চাল দেওয়া হচ্ছে। কিন্তু মানুষের কাছে তা পৌছাচ্ছে না। আর কেন্দ্র স্বর্ণ চাল পাঠাচ্ছে। কিন্তু রাস্তায় সেই গাড়ি আটকে দু’নম্বরি চাল দিয়ে ভালো চাল পাল্টে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী।

Related articles

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...