Sunday, March 22, 2026

রাজভবন নয়, এই রাজ্যপালের জায়গা বিজেপির পার্টি অফিস! ক্ষোভ প্রকাশ মেয়রের

Date:

Share post:

তথ্য গোপন ইস্যুতে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “রাজ্যপাল সম্পূর্ণভাবে রাজনৈতিক মদতপুষ্ট কাজ করছেন। উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির ভাষায় কথা বলছেন। তাই রাজভবন নয়, রাজ্যপাল এখন থেকে বিজেপির পার্টি অফিসে বসুক।”

রাজ্যে করোনার মৃত্যু সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। শুরু থেকেই এমন অভিযোগ করে আসছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। রাজ্যপালও বিভিন্ন সময় টুইট করে কিংবা প্রতিক্রিয়া দিয়ে বিরোধীদের বক্তব্যকেই সমর্থন করেছেন। এদিন তারই কড়া ভাষায় সমালোচনা করলেন মেয়র।

মেয়র বলেন, “রাজ্যপাল রাজনীতি করছেন। মৃত্যুর সংখ্যা লুকিয়ে আমাদের লাভ কী। কই আমরা তো করোনা নিয়ে রাজনীতি করছি না। আমরা তো করোনার জন্য অন্য কোনও রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছি না।”

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...