Friday, April 3, 2026

৪০ বছরের দাম্পত্য পূর্ণ হেমা-ধর্মেন্দ্রর, জানেন কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ড্রিমগার্লের?

Date:

Share post:

এক সঙ্গে পেরিয়েছেন ৪০ বছরের দাম্পত্য জীবন। শনিবার বিবাহবার্ষিকী বলিউডের পাওয়ার কাপল হেমা মালিনী ও ধর্মেন্দ্রর। বাবা মাকে শুভেচ্ছা জানিয়েছেন দুই মেয়ে এষা ও আহানা। ইনস্টাগ্রামে শেয়ার করে বাবা-মায়ের জন্য অনেক ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

তবে ড্রিমগার্লের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল জিতেন্দ্রর। কিন্তু পরিবারের সদস্যরা চেষ্টা করেও হেমা মালিনীর বিয়ে জিতেন্দ্রর সঙ্গে দিতে পারেনি। প্রায় আট বছর ধরে সম্পর্কের পর বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ে হয়।

হেমা, ধর্মেন্দ্র দু’জনের প্রথম ছবি ১৯৭০ সালে। শোনা যায়, প্রথম দিকে নিজের আবেগ প্রকাশ করতেন না হেমা। সেই সময় তাঁর গুণমুগ্ধ ছিলেন আরও অনেক সহঅভিনেতা। জিতেন্দ্র, সঞ্জীব কুমারেরও হেমার প্রতি দুর্বলতা ছিল। এমনকী পাত্র হিসেবে জিতেন্দ্রকে পছন্দ ছিল হেমার বাবা মায়ের। এদিকে হেমা ধর্মেন্দ্রর বাড়িতে দু’জনের সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি। এক রকম বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে সারেন তাঁরা। সেই সম্পর্ক ৪০ বসন্ত পার করে ফেলল।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...